অভয়নগরে দুদিনের হরতাল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের নেতা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মোল্লা ওলিয়ার রহমান হত্যাকাণ্ডের প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে উপজেলার নওয়াপাড়ায় ডাকা আজ বুধ ও কাল বৃহস্পতিবারের হরতাল স্থগিত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে নওয়াপাড়া ইনস্টিটিউটে খুলনা পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামানের সঙ্গে সংগ্রাম কমিটির নেতাদের বৈঠকের পর হরতাল স্থগিত ঘোষণা করা হয়।
‘ওলিয়ার রহমান হত্যার বিচারের দাবিতে সংগ্রাম কমিটি’ গত রোববার এক সমাবেশ থেকে এ হরতালের ডাক দিয়েছিল।