অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে লুৎফর রহমান (৫৮) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি নওয়াপাড়া পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক। এলাকাবাসীর কয়েকজন জানায়, গতকাল রাত পৌনে ১০টার দিকে নওয়াপাড়া পাঁচকবর এলাকায় নিজের মুদির দোকানে গুলিবিদ্ধ হয়ে লুৎফর মারা যান। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক বলেন, গুলির অঘাতে তিনি নিহত হয়েছেন। দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে করে এসেছিলেন। তাঁরা গুলির পর পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।