অভয়নগরে নবজাতকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নেবুগাতী গ্রামের একটি খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার লাশটি উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নেবুগাতী গ্রামের জসিমউদ্দিন গতকাল দুপুর ১২টার দিকে ওই খালে জাল দিয়ে মাছ ধরছিলেন। একপর্যায়ে তিনি জাল তুলে বালিশের কভারের মধ্যে এক নবজাতকের লাশ দেখতে পান। লাশটি দেখে তিনি চিৎকার দিলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে খালের পাড়ে দাফন করে।বাশুয়াড়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান বলেন, লাশটি একটি কন্যা নবজাতকের। লাশটি একটি বালিশের কভারের মধ্যে শাড়ি দিয়ে পেঁচানো অবস্থায় পাওয়া গেছে।