অভয়নগরে পান ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলায় নজরুল ইসলাম সরদার (৪৫) নামের এক পান ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার শুভরাড়া গ্রামের ভৈরব নদ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নজরুল ওই গ্রামের হরমুজ সরদারের ছেলে। তিনি পেশায় একজন পান ব্যবসায়ী ছিলেন।নজরুলের ভাগ্নে লিটন জানান, বুধবার দিবাগত রাত একটার দিকে ২০-২৫ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে নজরুলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে নজরুলের বাবা বৃহস্পতিবার অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।