অভয়নগরে বস্তিতে আগুন, আটটি ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার তালতলা রেলবস্তিতে গত সোমবার দিবাগত রাতে আগুন লেগে আটটি ঘর ভস্মীভূত হয়েছে। বস্তিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার গভীর রাতে বস্তিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। তাত্ক্ষণিকভাবে বস্তির বাসিন্দারা ঘর থেকে বের হয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে আটটি ঘর ভস্মীভূত হয়। বস্তিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেন।ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, আগুনে পুড়ে তাঁদের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। রেলওয়ের জমিতে আট-দশটি ভূমিহীন পরিবার কুঁড়েঘর তৈরি করে প্রায় দুই যুগ ধরে বসবাস করে আসছে। বেশ কিছুদিন থেকে পার্শ্ববর্তী একটি কারখানার কর্তৃপক্ষ রেলওয়ের ওই জমিটি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বস্তিবাসীদের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। ওই কারখানার কর্তৃপক্ষ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তাঁরা সন্দেহ করছেন।নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাহিদ মামুন জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।