অভয়নগরে বিক্রয় নিষিদ্ধ সার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বিপুল পরিমাণ বিক্রয়-নিষিদ্ধ ফিউজড ম্যাগনেশিয়াম ফসফেট (এফএমপি) সার জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে নওয়াপাড়ার মেসার্স মোশাররফ অ্যান্ড ব্রাদার্সের নিজস্ব ঘাটে স্তূপ করা ওই সার বস্তায় ভর্তি করার সময় সেগুলো জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা সারের পরিমাণ আনুমানিক ৬০ হাজার বস্তা হবে।