অভয়নগরে বিক্রয় নিষিদ্ধ সার ধ্বংস শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়-নগর উপজেলার নওয়াপাড়ায় প্রায় ৭০০ মেট্রিক টন বিক্রয় নিষিদ্ধ ফিউজড ম্যাগনেশিয়াম ফসফেট (এফএমপি) সার ধ্বংস করার কাজ শুরু হয়েছে। গত শনিবার ওই সার নওয়াপাড়া রেল স্টেশনের পাশে পুকুরে ফেলে নষ্ট করার কাজ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সব সার নষ্ট করতে কয়েক দিন লাগবে। ১৩ এপ্রিল নওয়াপাড়ার মেসার্স মোশাররফ অ্যান্ড ব্রাদার্সের ভৈরব নদের তীরের নিজস্ব ঘাট থেকে ওই সার জব্দ করা হয়। ১৪ এপ্রিল অভয়নগরের ইউএনও সার নষ্ট করার নির্দেশ দেন। বিষয়টি নিয়ে ১৬ এপ্রিল প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিতোষ কুমার দাস বলেন, ‘প্রথম দিন প্রায় ৩০ মেট্রিক টন এফএমপি সার পুকুরে ফেলে নষ্ট করা হয়েছে। অবশিষ্ট সার নষ্ট করতে আরও কয়েক দিন সময় লাগবে।’