অভয়নগরে বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার একটি সাইকেল গ্যারেজ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ওই গ্যারেজের মালিক টিনের চালে বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে বোমাটি উদ্ধার করে। অভয়নগর থানার ওসি আহসান হাবিব বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুষ্কৃতকারীরা বোমাটি রেখে যেতে পারে।