অভয়নগরে বোমা হামলায় শ্রমিক দলের নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামে গতকাল শুক্রবার রাতে বোমা হামলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আলমগীর হোসেন ফকির (৪৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ হত্যা মামলার আসামি ছিলেন।উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান বলেন, উপজেলা শ্রমিক দলের আঞ্চলিক শাখার সদস্য আলমগীরের বাড়ি শংকরপাশায়। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে আলমগীর শংকরপাশা ফেরিঘাট-সংলগ্ন মসজিদে নামাজ পড়ে পাশে মাহফিলে যাচ্ছিলেন। এ সময় দুজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে একটি বোমা ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। বোমার স্প্লিন্টারের আঘাতে মধ্যপুর গ্রামের ইসহাক আলী মোল্লা (৫৭) আহত হন। অভয়নগর থানার ওসি কাজী আবদুস ছালেক বলেন, বোমার আঘাতে আলমগীর নিহত হয়েছেন।