অভয়নগরে বোমার আঘাতে সাবেক কাউন্সিলর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আসাদুল্লাহকে (৪০) লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার সকাল নয়টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামের তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে। বোমার স্প্লিন্টারের আঘাতে তিনি আহত হয়েছেন। শেখ আসাদুল্লাহ জানান, সকাল নয়টার দিকে তিনি মোটরসাইকেলে করে জাকাতের কাপড় বিতরণের জন্য নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তরফদার পাড়ায় যাচ্ছিলেন। মোহাম্মাদ আলী মোড়লের বাড়ির কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা নিক্ষেপ করে। বোমা তিনটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরিত বোমার স্প্লিন্টার তাঁর বাম পায়ে লাগলে তিনি আহত হন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।