অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের মুরগি ব্যবসায়ী আবদুল হালিম শেখকে (৪২) ইট দিয়ে আঘাত করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ধোপাদী গ্রামের নতুন বাজার এলাকায় একটি বাড়িতে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।
পুলিশ ও হালিমের পরিবারের সূত্রে জানা গেছে, গত শুক্রবার ধোপাদী গ্রামের আবদুল হান্নান শেখ, জাহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, আকবর শেখ ও বিল্লাল মোল্লা ব্যবসায়ী আবদুল হালিমকে ভয়ভীতি দেখান এবং তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় গত রোববার রাতে আবদুল হালিম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গতকাল সকালে আবদুল হান্নানসহ উল্লিখিত পাঁচজন ধোপাদী নতুন বাজারে হালিমের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে জিডি করার কারণ জানতে চান। কথা-কাটাকাটির একপর্যায়ে হালিম ক্ষিপ্ত হয়ে মুরগি জবাই করার ছুরি দিয়ে তাঁদের ওপর হামলা চালান। পরে তাঁরা হালিমকে ধাওয়া দেন। আত্মরক্ষার্থে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়ে তাঁরা হালিমের মাথা ইট দিয়ে থেঁতলে দেন এবং তাঁর পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তাঁকে হাসাপাতালে ভর্তি করা হলে দুপুরে তিনি মারা যান।