অভয়নগরে ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় বিনয় কৃষ্ণ দাস নামের এক ব্যক্তির বাড়িতে গত বুধবার দিবাগত রাতে বোমা হামলা হয়েছে৷ বোমার আঘাতে ওই ব্যবসায়​ী সামান্য আহত হয়েছেন৷

উপজেলার ভাটপাড়া বাজারের ব্যবসায়ী বিনয় কৃষ্ণ জানান, বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে তাঁর থাকার ঘর লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি কাচের জানালায় লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়। জানালার কাচের আঘাতে তিনি সামান্য আহত হন৷ তবে কী কারণে এই বোমা হামলা চালানো হয়েছে, তিনি তা বুঝতে পারছেন না।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবীর আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে৷