অভয়নগরে ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে সোনালী ব্যাংকের কর্মকর্তা আবদুল হান্নানের বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ডাকাতি হয়েছে।থানা থেকে মাত্র ৩০০ গজ দূরে এ ডাকাতির ঘটনা ঘটে। আবদুল হান্নান জানান, রাত তিনটার দিকে ৮-১০ জন ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে বেঁধে রেখে আলমারি খুলে আট ভরি স্বর্ণালংকার, ৫০ হাজার টাকা ও কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বলেন, ‘এ ব্যাপারে গতকাল শুক্রবার আবদুল হান্নান থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ডাকাতির ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’