অভয়নগরে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার মাগুরা গ্রামে গত রোববার ইকবাল হোসেন (৩০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে। ইকবাল হোসেন মাগুরা গ্রামের রমজান আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে আটটার দিকে কয়েকজন লোক ইকবাল হোসেনকে মাগুরা বাজার থেকে ডেকে পাশের মাগুরা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সুপারিবাগানে নিয়ে যায়। সেখানে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রাখা হয়। খবর পেয়ে ওই রাতেই পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেকের ভাষ্যমতে, ইকবাল সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় দুটি সন্ত্রাসী দলের মধ্যে কোন্দলের জের ধরে তিনি খুন হয়েছেন।