অভয়নগরে সন্ত্রাসী হামলায় বিএনপির সভাপতি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোরের অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমানকে (৬০) সন্ত্রাসীরা কুপিয়ে এবং পিটিয়ে আহত করেছে।বিএনপির নেতারা অভিযোগ করেছেন, সন্ত্রাসীরা তাঁর ডান হাত ভেঙে দিয়েছে এবং বাঁ পায়ের রগ কেটে দিয়েছে। ইউপি নির্বাচনকে প্রভাবিত করার জন্য আওয়ামী লীগের ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নওয়াপাড়ায় এ ঘটনা ঘটে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ওরফে ডাবলু অভিযোগ করেন, আওয়ামী লীগের ক্যাডাররা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‘ফারাজি মতিয়ার রহমান হামলায় আহত হয়ে চিকিৎসাধীন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাত একটায় বুইকড়া গ্রাম থেকে জুয়েল (২৮), সামাদ (২২) ও মিলনকে (২৬) আটক করা হয়েছে।