অভয়নগরে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কে গত সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আবু নাইম মোহাম্মাদ লতিফুল কবির (৩২) নামের এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আবু নাইম যশোর-খুলনা মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে সোমবার সন্ধ্যায় যশোরে যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নওয়াপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে যশোর থেকে খুলনাগামী তেলবাহী একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি আহত হন।
আবু নাইমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। তাঁর বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার রব্বারকান্দি গ্রামে।