অভয়নগরে সড়ক দুর্ঘটনায় পাটকল কর্মচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর-খুলনা মহাসড়কের যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ট্রাকের চাপায় সৈয়দ মোহামঞ্চদ হোসেন (৫২) নামের একজন পাটকল কর্মচারী নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি অভয়নগর উপজেলার বুইকরা গ্রামে। তিনি ঢাকার একটি পাটকলের কর্মচারী ছিলেন। মোহামঞ্চদ হোসেন দুই দিন আগে ছুটি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন। কর্মস্থলে যোগ দিতে গতকাল ভোরে তিনি বাড়ি থেকে বের হন। নওয়াপাড়া বাজার এলাকায় নেমে রাস্তা পার হওয়ার সময় যশোরগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।