অভয়নগরে হামলায় নয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক হামলার ঘটনায় কমপক্ষে নয়জন আহত হয়েছে। গত শুক্রবার, রোববার এবং গতকাল সোমবার এ হামলার ঘটনা ঘটে।এলাকাবাসীরা জানান, শুক্রবার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কালিশাকুল গ্রামের অজয় রায় (৩২), দীপ্তেশ রায় (২৮), তাপস রায় (২৯), টুটুল হালদার (৩২) ও সমর মণ্ডল (২৫) গুরুতরভাবে আহত হন।এদিকে রোববার পাখি শিকারে বাধা দেওয়ায় উপজেলার দত্তগাতি গ্রামের শ্রীকান্ত মণ্ডল (৫০), রাধা মণ্ডল (৫৫) ও গীতা মণ্ডলকে (৪৫) পাখি শিকারিরা পিটিয়ে আহত করেন।পূর্বশত্রুতার জেরে গতকাল উপজেলার ধলিরগাতি গ্রামের ভ্যানচালক ইলাহী বকসকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।