অভয়নগরে 'বন্দুকযুদ্ধে' শীর্ষ সন্ত্রাসী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার ভৈরব নদের তীরে শংকর পাশা শ্মশানে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তি সাইফুল ইসলাম শিকারী (৩২) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
তাঁর বাড়ি শংকর পাশা গ্রামে। বাবার নাম মোহন শিকারী। ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদের ভাষ্য, সাইফুল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। দীর্ঘদিন ধরে ভারতে পালিয়ে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে অভয়নগর থানায় খুন, ডাকাতি, ছিনতাই এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে আটটি মামলা রয়েছে।