অভয়াশ্রম ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৎস্য সম্পদ রক্ষার্থে গত বুধবার ফটকি নদীর মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদ থেকে কালীবাড়ি বাজার পর্যন্ত এলাকা মাছের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ওই নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ সময় শালিখা উপজেলা চেয়ারম্যান শ্যামল কুমার দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি ইসরাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।