প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের হাওর, বিল ও জলাশয়গুলো পুরোপুরি শুকিয়ে ফেলে কিংবা ওষুধ ছিটিয়ে মাছ ধরার কারণে দেশি মাছের অভয়াশ্রম নষ্ট হচ্ছে। অবাধে মা-মাছ থেকে শুরু করে পোনা পর্যন্ত ধরা হচ্ছে। কারেন্ট জালের ভয়াবহ বিস্তারও মাছের বংশবিস্তার না হওয়ার অন্যতম কারণ। এসব জানা সত্ত্বেও মৎস্য অধিদপ্তরের লোকবল সংকটের কারণে তা থেকে উত্তরণ সম্ভব হচ্ছে না। গতকাল বেলা একটায় নগরের সাগরদিঘিরপাড় এলাকার মৎস্য ভবনের সম্মেলনকক্ষে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেছেন।