অভয়াশ্রম বাস্তবায়নের দাবি মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওরের বিলের ইজারা প্রথা বাতিল ও অভয়াশ্রম বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারের জুড়ীতে ‘হাওর রক্ষা সংগ্রাম কমিটি’ গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে। এ ছাড়া সাত দফা দাবি তুলে ধরে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।সংগঠন ও প্রত্যক্ষদর্শী লোকজনের সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ‘হাওর রক্ষা সংগ্রাম কমিটি’র ব্যানারে উপজেলা সদরের ডাকঘর সড়ক এলাকায় মানববন্ধন হয়।