অমর একুশ উপলক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল রোববার আখাউড়া ও আগরতলা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়। ওই দুটি বন্দরের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নেন। তবে গতকাল আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ওই দুটি বন্দর দিয়ে যাত্রী পারাপার হয়েছে। আখাউড়া বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূইয়া জানান, আখাউড়া ও আগরতলা এই দুই পাড়ের মানুষের ভাষাই বাংলা। একুশ উদ্যাপনে দুই দেশের ব্যবসায়ীরাই গতকাল আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।