অমর একুশে উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি এর আয়োজন করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চুয়েট স্কুলের ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। রচনা লেখা প্রতিযোগিতা তিনটি দলে অনুষ্ঠিত হয়। ক (ষষ্ঠ থেকে অষ্টম) ও খ (নবম থেকে দশম) দলে ৭৭ জন এবং গ (একাদশ থেকে দ্বাদশ) দলে ২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন মো. আবদুর রশীদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মু. সাক্বী কাওসার, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আবদুল ওয়াজেদ, স্থাপত্য বিভাগের সজল চৌধুরী, তাজিয়া রহমান, চুয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মফিজুল আলম প্রমুখ।