অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি শুরু
বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে গ্রন্থমেলা’ শুরু হতে আর ১৪ দিন বাকি। ইতিমধ্যে মেলার প্রস্তুতি শুরু হয়েছে। এবারের মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলোর অংশগ্রহণের শর্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে।প্রকাশিত বইয়ের কপি আর্কাইভ ও জাতীয় গণগ্রন্থাগারে জমা দেওয়া হয়েছে কি না, টিআইএন নম্বর ঠিক আছে কি না—এসব যাচাই করে দেখা হচ্ছে। এ ছাড়া বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের কপি বাংলা একাডেমীর তথ্যকেন্দ্রে জমা দেওয়াও এবার বাধ্যতামূলক করা হচ্ছে।ইতিমধ্যে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থার তালিকা টানিয়ে দেওয়া হয়েছে। ১৪৬টি প্রকাশনা সংস্থাকে ৩৯১ ইউনিট স্টল বরাদ্দের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে মেলা কমিটি। এর মধ্যে ৩৩টি প্রতিষ্ঠানকে তিনটি ইউনিট করে ৯৯টি, ৭৯টি প্রতিষ্ঠানকে দুই ইউনিট করে মোট ১৫৮টি ইউনিট স্টল এবং ১৩৪টি প্রতিষ্ঠানকে এক ইউনিট করে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।আজ বুধবার দুপুর নাগাদ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর স্টল বরাদ্দের তালিকা টানিয়ে দেওয়া হবে বলে একাডেমী সূত্র জানিয়েছে।