অমর সাহার দুটি বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় কলকাতা ও ভাগীরথী নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন গত সোমবার সন্ধ্যায় পিরোজপুরে জেলা উদীচী কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী ও পিরোজপুর নাট্যচক্র।
প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহার লেখা বই দুটির মোড়ক উন্মোচন করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আবদুল জলিল আকন। নাট্যপরিচালক তাপস ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এম এ মান্নান, বইয়ের লেখক অমর সাহা, খুলনা বেতারের কণ্ঠশিল্পী ক্ষমা দাসগুপ্তা, সিপিবির জেলা সভাপতি তপন বসু, লেখক সমর কৃষ্ণ, সাংবাদিক নাসীম আলী প্রমুখ।