অমর সাহার নাট্যগ্রন্থের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক ও নাট্যকার অমর সাহার লেখা স্বাধীনতার ঝড় নাট্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পিরোজপুর জেলা উদীচী শিল্পীগোষ্ঠী মিলনায়তনে এ মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এম এ মান্নান, সাংবাদিক অমর সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এম এ রাব্বানী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, সাংবাদিক নাসিম আলী, এ কে আজাদ, অধ্যাপকা ও কবি খায়রুন নাহার, সংগীতশিল্পী ক্ষমা দাসগুপ্ত, বিটিভির সাবেক জ্যেষ্ঠ প্রযোজক এস এম শামীম প্রমুখ।
অমর সাহা প্রথম আলোর কলকাতা প্রতিনিধি।