অমল সেন কৃষিমেলা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেভাগা আন্দোলনের প্রাণপুরুষ, মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের জন্মশতবার্ষিকী উদ্যাপনে নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামে সাত দিনব্যাপী অমল সেন কৃষিমেলা শুরু হচ্ছে। আজ বুধবার বিকেল চারটায় আউড়িয়ায় অমল সেন মঞ্চে মেলার উদ্বোধন করবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মেলায় বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা, অমল সেনের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, গণসংগীত, গণনাটক ও জারিগানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।