অমল সেন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের আন্দোলন সংগঠিত করে সমাজ পরিবর্তনের সংগ্রাম সফল করার আহ্বানের মধ্য দিয়ে নড়াইল-যশোরের সীমান্তবর্তী বাকড়ীতে গতকাল সোমবার শেষ হয়েছে দুই দিনব্যাপী কমরেড অমল সেন স্মরণ মেলা। যেখানে ঘুমিয়ে আছেন তেভাগা আন্দোলনের প্রাণপুরুষ কমরেড অমল সেন। তাঁর ১৩তম মৃত্যুবার্ষিকীতে অমল সেন স্মৃতিরক্ষা কমিটি দুই দিনব্যাপী আয়োজন করে এই মেলার। সরলা সিংহ মঞ্চে অনুষ্ঠিত সমাপনী দিনে স্মৃতিচারণা সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম। বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মাহামুদুল হাসান মানিক, বৈদ্যনাথ বিশ্বাস, অনিল বিশ্বাস, সন্তোষ মজুমদার প্রমুখ। সন্ধ্যায় যশোরের বিবর্তন ও পুনশ্চ সাংস্কৃতিক সংসদ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।