অমল সেন মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ দেশে যে শাসনব্যবস্থা চলছে আমরা তার সাথে যুক্ত আছি। কিন্তু তার মানে এই নয় যে তাদের অন্যায়, টেন্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাস আমরা মেনে নিয়েছি। বরঞ্চ তাদের টেন্ডারবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি।’ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গতকাল শনিবার যশোরের বাঘারপাড়া উপজেলার বাঁকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে কমরেড অমল সেন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেতা ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি অমল সেনের দ্বাদশ মৃত্যুবাষিকী উপলক্ষে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করে তাঁর স্মৃতিরক্ষায় গঠিত কমিটি।