প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তে-ভাগা আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, সাহিত্যিক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে অমল সেন স্মরণে নড়াইল-যশোরের সীমান্তে বাঁকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আজ থেকে দুই দিনের মেলা শুরু হচ্ছে। ‘কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’ এ মেলার আয়োজন করেছে। ২০০৩ সালের ১৭ জানুয়ারি ৯০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে এই বিপ্লবী নেতা মারা যান। আজ বেলা সাড়ে তিনটায় মেলার উদ্বোধন করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এর আগে বাঁকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অমল সেনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।