অমল সেনের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ ১৭ জানুয়ারি। এ উপলক্ষে নড়াইল-যশোর সীমান্তবর্তী যশোর বাঘারপাড়া উপজেলার বাঁকড়ী মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর সমাধি চত্বরে অমল সেন স্মৃতিরক্ষা পরিষদ দুই দিনব্যাপী অমল সেন গ্রামীণ মেলার আয়োজন করেছে। এ ছাড়া তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কৃষক সমাবেশ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
অমল সেন ব্রিটিশ ও পাকিস্তানি শোষণের বিরোধী এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। মানব সমাজের কল্যাণে আত্মনিয়োগ তথা শ্রমজীবী মানুষের শোষণ মুক্তির সংগ্রামে তিনি সারা জীবন নিজেকে নিয়োজিত রাখেন।