অমল সেনের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেভাগা আন্দোলনের অন্যতম সংগঠক কমরেড অমল সেনের নবম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।অমল সেন স্মৃতিরক্ষা কমিটি এ কর্মসূচির আয়োজন করেছে। অমল সেন ১৯১৩ সালের ১৯ জুলাই নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন এবং ২০০৩ সালের ১৭ জানুয়ারি তিনি ঢাকায় চিকিৎসাধীন মারা যান। তাঁর মরদেহ বাঘারপাড়া উপজেলার বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে সমাহিত করা হয়। তিনি দীর্ঘদিন এ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।