অমল সেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গতকাল তাঁর সমাধিতে ফুল দেওয়ার পর লাল সালাম জানান দলের তিন নেতা মন্ত্রী রাশেদ খান মেনন, সাংসদ ফজলে হোসেন ও বিমল বিশ্বাস l প্রথম আলো

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার নড়াইল-যশোর সীমান্তবর্তী বাঘারপাড়ার বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
বিকেলে অমল সেন স্মৃতিরক্ষা পরিষদ বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রয়াত নেতার স্মরণে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস প্রমুখ।