অমানবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত শনিবার চিকিৎসকের ওপর চড়াও হওয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের সাজা দেন মোহাম্মদ মকবুল মিয়াকে। তাঁকে বাবা আতিকুর রহমানের দাফনে অংশগ্রহণের সুযোগ না দেওয়াকে অমানবিক বলে অভিহিত করেছে মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন সংগঠন। গতকাল হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খান, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ আবদুস সোবহান, কেন্দ্রীয় মহাসচিব মো. আমিরুল ইসলাম চৌধুরী, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।