অমানবিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম্য সালিসে এক কবিরাজকে মলমূত্র খাওয়ানোও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক শিশুর অপচিকিৎসা করার অভিযোগ তুলে তাঁকে এ শাস্তি দেওয়া হয়।মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা গ্রামে শনিবার এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই কবিরাজের নাম সাইরুল ইসলাম (২৬)। তিনি চিৎলা গ্রামের বাজারপাড়া এলাকার শের আলীর ছেলে।শের আলী অভিযোগ করেন, ওই শিশুর বাবা হামিদুল ইসলাম ধানখোলা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারের আত্মীয়। এবারও তিনি প্রার্থী হয়েছিলেন। কিন্তু পরাজিত হয়েছেন। পরাজয়ের জন্য গোলাম সারোয়ার তাঁর ছেলেকে দায়ী করেছেন। এ জন্যই ওই সাবেক চেয়ারম্যান তাঁর আত্মীয় হামিদুলকে দিয়ে সালিসের নামে তাঁর ছেলের ওপর বর্বর নির্যাতন চালিয়েছেন।সাইরুল ইসলাম অভিযোগ করেন, ১০ দিন আগে হামিদুল ইসলামের দেড় বছর বয়সী মেয়ে অসুস্থ হলে তিনি চিকিৎসা দেন। কিন্তু হামিদুল তাঁর বিরুদ্ধে ওই শিশুর মাথার চুল ও কাপড়ের কিছু অংশ কেটে নিয়ে অপচিকিৎসা করার অভিযোগ তুলে সালিস বৈঠকের আয়োজন করেন।হামিদুল ইসলাম জানান, চিকিৎসার নামে সাইরুল তাঁর মেয়ের মাথার চুল ও কাপড় কেটে নিয়ে জাদুটোনা করেন। এতে তাঁর সন্তান আরও অসুস্থ হয়ে পড়ে। পরে সালিসে ‘ভুয়া কবিরাজ’ প্রমাণিত হলে সাইরুলকে অর্থদণ্ড ও শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন তরুণ সাইরুলকে কুকুর ও মানুষের মলমূত্র খাইয়ে দেন। গোলাম সারোয়ার জানান, নির্বাচনে তাঁর বিপক্ষে কাজ করার জন্য সাইরুলকে শাস্তি দেওয়া হয়েছে, এ অভিযোগ সঠিক নয়। সালিসের সময় কারা তাঁকে মানুষ ও কুকুরের মলমূত্র খাইয়ে দিয়েছে, তা তিনি জানেন না।গাংনী থানার ওসি মতিয়ার রহমান বলেন, এ ঘটনায় গতকাল রোববার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে একজন এসআইকে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ব্যতিক্রম হওয়ায় পুলিশ মামলার ধারা নিয়ে চিন্তা করছে।