অমানবিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে নির্বিচারে মুসলমান গণহত্যা, শিশু ও নারী ধর্ষণ এবং অমানবিক নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উলামা পরিষদ চুয়াডাঙ্গা শাখা স্থানীয় বড় বাজার শহীদ হাসান চত্বরে গতকাল বৃহস্পতিবার এসব আন্দোলন কর্মসূচির আয়োজন করে।

সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন এবং মানববন্ধন শেষে সাড়ে ১১টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আবদুর রাজ্জাক, আবদুস সামাদ, হাফিজুর রহমান, রুহুল আমীন, এমদাদ উল্লাহ, আবদুল মালেক প্রমুখ বক্তব্য দেন।