অমিতাভের পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার সঙ্গে জড়িত বাকি খুনিদের ফাঁসির দাবিতে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম অমিতাভ সিকদার। সে উপজেলার বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের কারিগরি শাখার দশম শ্রেণীর ছাত্র।অমিতাভ জানায়, সে পাতাকাটা গ্রামের বাড়িতে ১ আগস্ট রাতে আগরবাতি ও মোমবাতি জ্বালিয়ে কর্মসূচি শুরু করে। তার এ কর্মসূচি ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এ সময় সে খালি পায়ে হাঁটে ও কালোব্যাজ ধারণ করে। সে আরও জানায়, দুই বছর ধরে সে এ ধরনের কর্মসূচি পালন করছে। যত দিন বঙ্গবন্ধুর বাকি খুনিদের ফাঁসি কার্যকর না হবে, তত দিন সে এভাবে আগস্ট মাসে কর্মসূচি পালন করবে। অমিতাভের বাবা পরিমল শিকদার ও মা শিখা রানী জানান, তাঁরা এ কর্মসূচি পালনের জন্য তাকে অনুপ্রেরণা দিচ্ছেন। তবে অনেকে অমিতাভকে পাগল বলে উপহাস করছেন। বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক অমলেন্দু মিত্র বলেন, ‘এই কাজটি আমাদের করার কথা। কিন্তু আমরা তা করিনি। তবে অমিতাভ তা করছে। এ কারণে তাকে অভিবাদন জানাই।’