অমৃত লাল দে ও বরিশাল ক্যাডেট কলেজ সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পরীক্ষায় বরিশাল বোর্ডে এ বছর সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে নগরের অমৃত লাল দে মহাবিদ্যালয়। এই প্রতিষ্ঠানের ৯০৩ জন শিক্ষার্থীর মধ্যে ৩০৪ জন জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৯৪ দশমিক ৬৮। সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে এ প্রতিষ্ঠানের অবস্থান দ্বিতীয়। অন্যদিকে এবারও শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়ে বোর্ড সেরা তালিকায় রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠানের ৪৫ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫সহ উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫-এ দ্বিতীয় অবস্থানে রয়েছে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। এ কলেজের মোট ৫৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১০ জন জিপিএ-৫সহ পাস করেছেন ৪৪৪ জন। পাসের হার ৮২ দশমিক ২২। তৃতীয় অবস্থানে বরিশাল সরকারি মহিলা কলেজ। তাদের ৮৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৯ জন জিপিএ-৫সহ মোট পাস করেছেন ৭২১ জন। পাসের হার ৮১ দশমিক ৫৬।