অরণ্যের জন্য শত মানুষের ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শিশু অরণ্য ও তাঁর আশ্রয়দাতা ‘মা’কে শুভেচ্ছা জানিয়েছেন বহু মানুষ। অনেকে গতকাল শনিবার হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে যান। তাঁদের মধ্যে ছিলেন পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন। যিনি শিশুটির নাম রেখেছেন ‘অরণ্য’।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের বসির আহম্মেদ মণ্ডলের স্ত্রী আমেনা খাতুন শুক্রবার ভোরে বাড়ির পাশের জঙ্গল থেকে বস্তায় রাখা একটি শিশু কুড়িয়ে পান। ঘটনা জানতে পেরে কালীগঞ্জ থানার পুলিশ সেখানে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে ছেলের নাম দেওয়ার অনুরোধ করেন আমেনা খাতুন। অরণ্যে পাওয়ায় ওসি শিশুটির নাম অরণ্য মণ্ডল রাখেন। অরণ্য বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ বিষয়ে গতকাল শনিবার প্রথম আলো পত্রিকায় ‘অরণ্যের শিশুটির আশ্রয় মিলল, নাম পেল অরণ্য’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
এ সংবাদ পড়ে অনেকে হাসপাতালে অরণ্যকে দেখতে যান। অনেকে উপহারও নিয়ে যান। তাঁরা ছেলেটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।