প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছরের শিশু অরপা দাশ। জন্মের পর থেকে তার বাঁ চোখের ওপর মাংসপিণ্ডের আস্তরণ বাড়ছে। এখন এমন অবস্থায় পৌঁছেছে যে অরপা ওই চোখ দিয়ে কিছু দেখতে পারে না। এ ছাড়া তার মস্তিষ্কেও টিউমার হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের মাধ্যমে অরপাকে সুস্থ করে তোলা সম্ভব। এ জন্য তাঁকে ভারতে নিয়ে যেতে হবে। তার চিকিৎসায় ব্যয় হবে অন্তত ছয় লাখ টাকা। কিন্তু চট্টগ্রামের রাউজান উপজেলার কোয়েপাড়া এলাকার বাসিন্দা অরপার বাবা অনুপ কুমার দাশের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই প্রিয় সন্তানকে বাঁচাতে সহায়তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: অনুপ কুমার দাশ, সঞ্চয়ী হিসাব নম্বর: ১২১৪৫, সোনালী ব্যাংক, বহদ্দারহাট শাখা, চট্টগ্রাম। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম