অরাজকতা সৃষ্টি করে অপশক্তি দেশকে পেছনে নিয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, দেশের স্বাধীনতার বিরোধিতাকারী অপশক্তি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা অরাজকতা সৃষ্টি করে দেশকে পেছনে নিয়ে যাচ্ছে। মতিঝিলের ধ্বংসযজ্ঞ তারই প্রমাণ। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চাইছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর হাসাপাতালটি ২৫০ শয্যায় উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার মা ও শিশু মৃত্যুর হার কমিয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনেছে। প্রতিটি হাসপাতাল ও কমিনিউটি ক্লিনিকে বিনা মূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। লাল-সবুজের মোড়কে থাকা এসব ওষুধ বাইরে বিক্রি করার কোনো উপায় নেই।