প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন আবাসিক হলে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা নিয়ে গত শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে আসা সংবাদের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের একটি পক্ষ।
গণমাধ্যমে হলের একটি কক্ষকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে হাতাহাতি হয় বলে উল্লেখ করা হয়। এর প্রতিবাদেই গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে তারা। এতে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পঞ্চম সেমিস্টারের পক্ষে লিখিত বক্তব্যে মোস্তফা আল হুসাইন বলেন, ‘সূর্যসেন হলের একটি কক্ষকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় জড়িত ব্যক্তিরা কেউই ছাত্রদল কিংবা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নয়।’