অরিন্দম উ ৎসবের উদ্বোধন
স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে অরিন্দম নাট্য সম্প্রদায়ের উদ্যোগে গতকাল শুক্রবার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে আট দিনব্যাপী অরিন্দম উ ৎসব। উ ৎসবের উদ্বোধন করতে গিয়ে বক্তারা বলেছেন, ‘চট্টগ্রাম সব সময় জাতিকে পথ দেখিয়েছে। সাংস্কৃতিক আন্দোলনে তাঁদের অগ্রণী ভূমিকা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে এনেছে।’শিল্পকলা একাডেমীতে সন্ধ্যায় এই উ ৎসবের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উ ৎসব কমিটির আহ্বায়ক শিল্পী আহমেদ নেওয়াজ।আসাদ চৌধুরী বলেন, পঁচাত্তর-পরবর্তী সময়ে জাতি যখন উল্টো পথে হাঁটা শুরু করেছিল, চট্টগ্রাম তখন প্রথম বিজয় মেলা আয়োজনের মধ্য দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করেছিল। মাঝখানে জঙ্গি ত ৎপরতাসহ নানা কারণে চট্টগ্রামের নাট্যাঙ্গনে ভাটা পড়লেও আবার তা গতি পেয়েছে।আসাদুজ্জামান নূর বলেন, ‘এখন ক্রসফায়ার নিয়ে নানা কথা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ চাইলে বঙ্গবন্ধুর খুনিদের বিচার না করে ক্রসফায়ারে দিতে পারত। কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তা করেনি।’ তিনি আরও বলেন, ‘নাট্যদলগুলো নানা সীমাবদ্ধতা নিয়ে কাজ করে যায়। তারা দেশ ও জাতিকে বিভিন্ন সময় তাদের কাজের মাধ্যমে প্রেরণা জুগিয়েছে।’নাট্যদলগুলোর নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ঝুনা চৌধুরী বলেন, নাট্যদলগুলো নানা ক্ষেত্রে সরকারি অনুদান ও সাহায্য-সহযোগিতা থেকে বঞ্চিত হয়। তা সত্ত্বেও তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। সবশেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পরে সিলেটের মণিপুর থিয়েটার মঞ্চস্থ করে নাটক কহে বীরাঙ্গনা।