অরুণদ্যুতি ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা স্টেডিয়ামে গতকাল সোমবার প্রথম আলো-ডিএসএ ক্রিকেট লিগের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে লিটল স্টার ক্রিকেট ক্লাব সৈয়দপুরকে অরুণদ্যুতি ক্রিকেট ক্লাব নীলফামারী ৬৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অরুণদ্যুতি ক্রিকেট ক্লাব ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে লিটল স্টার ক্রিকেট ক্লাব ৪৬.২ ওভারে খেলে সব উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে। আজ মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বয়েজ ক্রিকেট ক্লাব নীলফামারী ও সৈয়দপুর ক্রিকেট ক্লাব।