অরুণদ্যুতি হারাল দক্ষিণাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো-ডিএসএ ক্রিকেট লিগের গতকাল সোমবারের খেলায় অরুণদ্যুতি ক্রিকেট ক্লাব নীলফামারী দক্ষিণা ক্রীড়া চক্র ক্রিকেট ক্লাব নীলফামারীকে ১৪১ রানে হারিয়েছে। নীলফামারী জেলা স্টেডিয়ামে ওই খেলা হয়। টসে জিতে প্রথমে ব্যাট করে অরুণদ্যুতি ক্রিকেট ক্লাব ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণা ক্রীড়া চক্র ক্রিকেট ক্লাব ২৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। আজ মঙ্গলবার সিটি ক্রিকেট ক্লাব সৈয়দপুর বনাম নীলফামারী বয়েজ ক্রিকেট ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
নীলফামারী প্রতিনিধি