প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রহ্মপুত্র নদের ব্যবস্থাপনা নিয়ে ভারতের অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে বাংলাদেশের আলোচনা হয়েছে। ভারতীয় কর্মকর্তারা গতকাল শনিবার এ কথা জানিয়েছেন।ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারিক এ খানের সঙ্গে গত শুক্রবার অরুণাচলের ইটানগরে ওই প্রদেশের পানিসম্পদ উন্নয়নমন্ত্রী নিউলাই তিংখাত্রার বৈঠক হয়েছে। এ সময় ব্রহ্মপুত্র নদের নাব্যতা সমস্যা সমাধানে পলি অপসারণে খনন এবং তীররক্ষা বাঁধ নির্মাণ প্রসঙ্গে আলোচনা হয়।বাংলাদেশি হাইকমিশনার জানান, চীনে জলবিদ্যুৎ তৈরির জন্য ব্রহ্মপুত্র নদের পানি সরিয়ে নেওয়ার ঘটনায় ভারতের মতো বাংলাদেশও উদ্বিগ্ন।