প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবীণ সাংবাদিক ও কবি অরুণাভ সরকার (৭৪) ফুসফুসের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় মারা যান। তিনি ১৯৪১ সালের ২৯ মে টাঙ্গাইলের মির্জাপুরে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে দৈনিক সংবাদ দিয়ে তাঁর কর্মজীবন শুরু। পরবর্তী সময়ে তিনি গণবাংলা, নিউ নেশন, নিউজ টুডে ও দ্য ইনডিপেনডেন্টসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। তঁার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ নগরের বাউল, কেউ কিছুই জানে না, নারীরা ফেরে না, শিশুতোষ, খোকনের অভিযান, গল্প থেকে গল্প ইত্যাদি। বিজ্ঞপ্তি।