অরুণোদয় চন্দের স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর বাবা অরুণোদয় চন্দের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিমলাবাজারে এ স্মরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম। বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সরিষাবাড়ী শাখার সভাপতি রমেশ চন্দ্র সূত্রধর, ইত্তেফাক-এর সরিষাবাড়ী সংবাদদাতা এ এস এম জুলফিকুর রহমান, নয়া দিগন্ত-এর সংবাদদাতা এস এম ইব্রাহীম হোসাইন, মানবজমিন-এর প্রতিনিধি এম এ রউফ, স্থানীয় পত্রিকা দৈনিক নবতান-এর সহকারী সম্পাদক আবুল হোসেন ও প্রথম আলো বন্ধুসভার সরিষাবাড়ী শাখার সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া প্রমুখ।