অরুণোদয় চন্দের স্মরণে সভা
জামালপুরের সরিষাবাড়ীর রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় শ্মশানের সাবেক সাধারণ সম্পাদক অরুণোদয় চন্দের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সরিষাবাড়ী রামকৃষ্ণ আশ্রমে পূজা, প্রসাদ বিতরণ ও প্রার্থনা করা হয়। অরুণোদয় চন্দ প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর বাবা।এ ছাড়া স্বর্গীয় অরুণোদয় চন্দের স্মরণে দুপুরে পৌরসভার শিমলাবাজারে সাংবাদিক শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রথমে তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শম্বু চরণ ঘোষ বলেন, অরুণোদয় চন্দ ছিলেন সমাজসেবায় একনিষ্ঠ কর্মী। বৃহত্তম স্বার্থে তাঁর ধৈর্য ও সহনশীলতা সবার ঊর্ধ্বে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খাগুড়িয়া কালীবাড়ি মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি রমেশ চন্দ্র সূত্রধর, প্রেসক্লাবের সভাপতি এ এস এম জুলফিকুর রহমান, সাংবাদিক আবুল হোসেন, শীতু চন্দ্র দাস, খুরশীদ আনোয়ার, মন্মথ চক্রবর্তী প্রমুখ।